জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আরও ৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চারজন বিএনপির এবং একজন ১১-দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী। সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক নির্বাচনী বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলাকারী প্রার্থীরা হলেন:
১. কামরুল হুদা (কুমিল্লা-১১, বিএনপি)
২. মোতাহার হোসেন তালুকদার (ময়মনসিংহ-২, বিএনপি)
৩. হারুনুর রশীদ (চাঁদপুর-৪, বিএনপি)
৪. এম আকবর আলী (সিরাগঞ্জ-৪, বিএনপি)
৫. ওমর ফারুক (চট্টগ্রাম-১৪, এলডিপি)
এর আগে একই ধরনের কারচুপির অভিযোগ এনে বিএনপির ১০টি, জামায়াতে ইসলামীর ৭টি এবং একজন স্বতন্ত্র প্রার্থীর করা আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও রেজাল্ট শিট বিচারিক হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির অভিযোগ খতিয়ে দেখার এখতিয়ার কেবল হাইকোর্টের গঠিত এই বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনালের। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে পর্যায়ক্রমে এসব মামলার শুনানি ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!