দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের কারণে সাম্প্রতিক সময়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এ বিষয়ে আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিটে বিবাদীদের বিরুদ্ধে রুল জারির আবেদন করা হয়েছে। এতে জানতে চাওয়া হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।
এতে আরও উল্লেখ করা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ঘাটতি এবং জরুরি সাড়া প্রদানে দুর্বলতা—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
রিটে অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে কার্যকর চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!