পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিবি সূত্র জানায়, পাবনার বাসিন্দা আবদুল জলিল মন্ডল পুলিশ বাহিনীতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার ছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!