আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য পোস্ট করার অভিযোগে ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ পোস্টটিকে আদালত অবমাননার হিসেবে গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে বিশেষ প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বে একটি পুলিশ দল রাজধানীর উত্তরায় অভিযান চালিয়েছে। তবে অভিযানে পাটোয়ারী বাবুকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়েছে এবং এটি এখন তদন্তের স্বার্থে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
ট্রাইব্যুনাল ওই ব্যক্তির বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনবে না তার ব্যাখ্যা প্রদানের জন্যও কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। ফেসবুকে পোস্ট করা ওই দাবিতে উল্লেখ করা হয়েছে, দেশরত্ন শেখ হাসিনাকে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিভিন্ন দেশ ও গোষ্ঠীর কাছে প্রায় ১২ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে।
পোস্টে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা এবং কম্পিউটারের হার্ডড্রাইভ পরিবর্তন করার মাধ্যমে অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। পোস্টে সরকারের দায়িত্বের কথাও উল্লেখ করা হয়েছে এবং আদালতের নিয়ম অনুযায়ী সকলকে আইন ও বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!