বর্তমান ব্যস্ত জীবনে অনিয়মিত ঘুম এখন খুবই সাধারণ সমস্যা। কাজের চাপ, দুশ্চিন্তা ও অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে অনেকেই ভুগছেন অনিদ্রা-তে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপায় হিসেবে লবঙ্গের পানি বেশ উপকারী হতে পারে।
লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্ন। এটি শরীরের কার্যক্রম সচল রাখতে সাহায্য করে এবং বিশেষ করে হজম প্রক্রিয়া উন্নত করে। রাতে ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে গ্যাস, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমে, ফলে ঘুম হয় আরামদায়ক।
এছাড়া লবঙ্গের প্রশান্তিদায়ক গুণ মন ও শরীরকে শিথিল করে, মানসিক চাপ কমায় এবং ঘুমকে গভীর করে তোলে। নিয়মিত সেবনে ঘুমের মান উন্নত হতে পারে।
লবঙ্গের পানি রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মুখের জীবাণু কমাতে সাহায্য করে, ফলে দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো থাকে।
লবঙ্গের পানি তৈরির পদ্ধতি- একটি পাত্রে পানি গরম করুন। তাতে ৪–৫টি লবঙ্গ দিন। ৫–৭ মিনিট ফুটিয়ে নিন এবং ছেঁকে হালকা গরম অবস্থায় পান করুন। স্বাদ বাড়াতে চাইলে অল্প মধু বা লেবুর রস যোগ করা যেতে পারে।
যাদের বিশেষ শারীরিক সমস্যা বা দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, নিয়মিত সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!