ইসি, নির্বাচন স্থগিত
নির্বাচন কমিশন ভবন।   ছবি: সংগৃহীত

পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়নি। এ সংক্রান্ত যে সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। বিভ্রান্তিকর এ ধরনের সংবাদ প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সূত্রে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সীমানাসংক্রান্ত জটিলতায় আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে সেই তথ্যকে ভুল বলে উল্লেখ করা হয়েছে।