ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরিফুল ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনা ও ইনকিলাব মঞ্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শহিদ ওসমান হাদির গড়ে তোলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মূল লক্ষ্য আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির খোলা বারান্দায় জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সমমনা কিছু তরুণকে নিয়ে ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন। সংগঠনটির মুখপাত্র ছিলেন হাদি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!