বিএনপির নির্বাচনী জনসভা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন।
এরই মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সব মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ। তাদের হাতে দলীয় প্রতীক ধানের শীষসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামসংবলিত টি-শার্ট পরিহিত ছিলেন। নগরের জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্টসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠের দিকে যেতে দেখা যায়।
সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল ১০টা ৫৪ মিনিটে সভাস্থলে এসে পৌঁছান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
জনসভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এহসান। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে ধানের শীষ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি (এষ) তাঁর বক্তব্যে বলেন, ‘আজকের দিনটি আমাদের কাছে স্বপ্নের মতো। আমাদের স্বপ্ন ছিল দলের চেয়ারম্যানকে নিয়ে সিলেটে জনসভা করা। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন নতুন করে স্বপ্ন দেখার সময় এসেছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে নতুন স্বপ্ন বাস্তবায়ন হবে।’
মঞ্চে আছেন বিএনপি সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর, সিলেট–২ আসনের তাহসিনা রুশদীর প্রমুখ। এ ছাড়া সুনামগঞ্জের বিএনপির সংসদ সদস্য প্রার্থী এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংসদ সদস্য প্রার্থীরা আছেন। এ ছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত রয়েছেন।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১২ টার পর তাঁর মঞ্চে আসার কথা রয়েছে । এখান থেকে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন এবং ভাষণ দেবেন। এরপর তিনি মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা দেবেন। মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন। বেলা একটা থেকে দুইটার মধ্যে তিনি সেখানে পৌঁছাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
মৌলভীবাজারের সমাবেশ শেষ করে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন মাঠে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা করবেন। সেখানেও সমাবেশে বক্তব্য দেবেন।
জনসভায় যোগ দিতে বুধবার রাত ৮টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথে সিলেটে আসেন। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। পরে তিনি নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে উপস্থিত নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন। এর আগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জোবাইদা রহমানের প্রয়াত পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!