ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারক ও সমন্বয়ের লক্ষ্যে এ সেল সার্বক্ষণিক কাজ করবে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটি বিশেষ টিম এ সমন্বয় সেলের সঙ্গে যুক্ত থাকবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে এই সেল। এ ক্ষেত্রে ৯৯৯-এর বিশেষ টিম সরাসরি মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে।
আইনশৃঙ্খলা সমন্বয় সেলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন। সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান, এনডিসি সার্বিক সমন্বয়কের দায়িত্বে থাকবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা সমন্বয় সেলটি তিনটি শিফটে পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত, দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং তৃতীয় শিফট রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের তৃতীয় তলায় কক্ষ নম্বর ২২৬-এ আইনশৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ চালু করা হয়েছে। এ ছাড়া মোবাইল নম্বর ০১৫৫০০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০০৬৪২২৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।
নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সেলে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!