আবহাওয়া অধিদপ্তর
শীত সামান্য বাড়তে পারে।   ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। তবে শীত সামান্য বাড়লেও তা এক-দুই দিনের বেশি স্থায়ী হবেন না। তবে সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আগামীকাল সোমবার রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে ২৭ জানুয়ারি থেকে এক-দুই দিনের জন্য শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। এরপর আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ৩০ জানুয়ারির পর থেকে আবার তা কিছুটা কমতে পারে।

আবুল কালাম মল্লিক জানান, আগামী কিছুদিন ঢাকা ও খুলনা বিভাগের উত্তর অংশ, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে শীতের অনুভূতি তুলনামূলক কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।

আগামী কিছুদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১০.২ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।