তাপমাত্রা, শ্রীমঙ্গল
ভোরবেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।   ছবি: সংগৃহীত

দেশের হাওর, পাহাড়বেষ্টিত ও চা শিল্পাঞ্চল এলাকা শ্রীমঙ্গলে টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দিনের বেলায় রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, পরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ও শনিবারও একইভাবে সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০–১০.২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে। সন্ধ্যা ও রাতে ঠাণ্ডা বেশি অনুভূত হলেও ভোরবেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।