পবিত্র শবে বরাতকে মহান আল্লাহর রহমত, মাগফেরাত ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি মানবকল্যাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শবে বরাত উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ।
এই উপলক্ষে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
বাণীতে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, শবে বরাত হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের এক অনন্য রজনী। হাদিসে বর্ণিত আছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষভাবে দয়ার দৃষ্টি দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করেন। সে কারণেই এই রাতকে সৌভাগ্যের রাত হিসেবে বিবেচনা করা হয়।
তিনি বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ রয়েছে। গুনাহ থেকে বিরত থেকে জীবনকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করলে আল্লাহর অসীম রহমত, বরকত ও মাগফেরাত লাভ করা সম্ভব।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আসুন আমরা সবাই এই পবিত্র রাতকে আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করি। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি। সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করার শপথ নিই।
বাণীর শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা, রহমত ও হেফাজত কামনা করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!