বাংলাদেশের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী এক জনসভায় এ কথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, ‘আমরা কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের বন্ধু থাকবে, কিন্তু কোথাও কোনো প্রভু থাকবে না। কোথাও কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না, ইনশাআল্লাহ।’

এ সময় কুড়িগ্রামে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় কুড়িগ্রামের চারটি আসনের সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সবাই জোটের প্রতিক দাড়িপাল্লা ও শাপলা কলি হাতে নিয়ে ভোটারদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে। প্রার্থীরা ভোটারদের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

জনসভায় জামায়াত আমির ফেলানীর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আল্লাহ ফেলানীকে জান্নাতবাসী করুক। আমি তার মা-বাবার কাছে গিয়েছিলাম, তাদের চোখের পানি নয়, রক্ত দেখেছি। দোয়া করি যেনো কোনো ফেলানীকে ঝুলতে না হয়।’
ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে কুড়িগ্রামের নদী শাসনের জন্য কেউ কাজ করেনি। সবাই চুরি করেছে। শুধু চুরি করেনি বিদেশ টাকা পাচার করেছে। আাপনাদের কথা দিচ্ছি পাচারকারীর গালার ভেতরে হাত দিয়ে টাকা বের করে আনবো। উত্তর বঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব।
তিনি বলেন, আমার আইডি হ্যাক নিয়ে একটি দল অপ্রচার চালাচ্ছে। কিন্ত সত্য প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে আইডি হ্যাকের এক কালপিটকে গ্রেপ্তার করা হয়েছে।
.jpg)
জামায়াত আমির বলেন, আমরা কথা দিচ্ছি ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব । যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি। আমরা তোমোদের নিয়ে এগিয়ে যাবো। কোউ আমাদের থামাতে পারবে না।
এর পাশাপাশি তিনি কুড়িগ্রামের বৈষম্য দূরীকরণ, নদী সংস্কার, শিক্ষার উন্নয়ন এবং উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানী রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!