আইয়ুব বাচ্চু , ববিতা, ‘একুশে পদক’, শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতা
কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬।   ছবি সংগৃহীত

২০২৬ সালের জন্য রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হচ্ছে।

কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান।

পদক পাচ্ছেন যারা 

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্তরা হলেন: 

চলচ্চিত্র: দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

সংগীত (মরণোত্তর): এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু।

সংগীত (দলীয়): জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’।

সাংবাদিকতা: প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

চারুকলা: প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার। 

স্থাপত্য: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম। 

লোকজ সংস্কৃতি: ইসলাম উদ্দিন পালাকার।

শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার। 

ভাস্কর্য: তেজস হালদার জস।

নৃত্য: অর্থী আহমেদ।  

একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং চার লাখ টাকার চেক প্রদান করা হবে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এই বিশিষ্ট ব্যক্তিদের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।  

উল্লেখ্য, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন। একুশে পদক বাংলাদেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।