সার্বিক পরিস্থিতি ও চলমান আন্দোলন নিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিসি (রমনা) মাসুদের সঙ্গে কথা বলার জন্য রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন ডাকসু প্রতিনিধি এবি জুবায়ের, মোসাদ্দেকসহ আরও কয়েকজন।
এর আগে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৯৬ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, এখন পর্যন্ত ৯৬ জন আহত চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আবার কেউ কেউ এখনও চিকিৎসাধীন।
আহতদের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রয়েছেন। সংগঠনটির দাবি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, জাবেরের শরীরে স্প্রিন্টার জাতীয় কিছু পাওয়া গেছে। সেটি গুলি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে শাহবাগ মোড় এলাকায় ফের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আহতদের রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ আগেই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্যারিকেড স্থাপন করে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!