গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধান উপদেষ্টা ।
গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধান উপদেষ্টা ।   ছবি: আরটিএনএন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া দশটার দিকে তিনি ভোট দেন। 

পরে গাড়িতে উঠার সময় গণমাধ্যমের মুখোমুখি হলেও কোন কথা বলেননি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

প্রসঙ্গত, গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রতে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক ও ডা. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।