ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা কম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মোদিসহ আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে রোববার প্রকাশিত প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে আসছেন। সেদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। সফরকালে ম্যাক্রোঁ নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই ইমপেক্ট’ সম্মেলনেও অংশ নেবেন এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন।
এ প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের শপথ অনুষ্ঠানে ভারতের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে দেশটির ভাইস-প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পরপরই নরেন্দ্র মোদি দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিনন্দনের বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!