ঢাকা–১৫ আসনে নির্বাচনী প্রচারণায় যুক্ত শাহ আলম ভূঁইয়া (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় কাজ করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের ইটনায় শাহ আলম ভূঁইয়ার গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

এ সময় মরহুম শাহ আলমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। সফরে তাঁর সঙ্গে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানা যায়, শাহ আলম ভূঁইয়ার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাক এলাকায়। জীবিকার জন্য তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতেন। নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি সম্প্রতি নিজ এলাকায় অবস্থান করছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় থাকা অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরে তাঁর মৃত্যু হয়।
শাহ আলম ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, শাহ আলম ভূঁইয়া দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জীবন–সংগ্রামের মধ্যেও তিনি শেষ দিন পর্যন্ত আদর্শে অবিচল ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের জন্য ধৈর্য প্রার্থনা করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!