দুর্নীতি মামলার পলাতক আসামি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারি করার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর নোটিশ জারির আবেদন করেছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে ইষ্টার্ণ হাউজিং লিমিটেড থেকে ফ্ল্যাট নং-বি/২০১ (বর্তমানে ১১এ, ১১বি) বিনা মূল্যে গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি মামলার প্রমাণ ও আলামত বিনষ্ট করার চেষ্টা করছেন। মামলাটি রুজু হওয়ার আগে তিনি দেশত্যাগ করেছেন।
এই কারণে তাকে আন্তর্জাতিকভাবে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা অপরিহার্য বলে আদালত মনে করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!