আবহাওয়া অফিস, বৃষ্টিপাত
দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।   ছবি: সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনি (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

সোমবার চট্টগ্রাম ও সিলেটের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার ও বুধবার সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি বা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছেন, শুষ্ক আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের নির্দিষ্ট এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।