দিনের শুরুতেই মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছিল, আর রাত পোহাতে না পোহাতেই আবারও বাড়ানো হলো সোনার দাম। তেজাবি বা পাকা সোনার দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে সব ধরনের সোনার নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন্স (বাজুস)।
সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে এক ভরি সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে; ২২ ক্যারেট রুপার ভরি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯৭ টাকা, যা আগের চেয়ে ১১৫ টাকা বেশি।
রোববার (১ মার্চ) থেকে নতুন এই দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে ২৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে রেকর্ড ছিল।
নতুন দর অনুযায়ী সোনার মূল্য
২২ ক্যারেট: ২,৬৮,৬৮০ টাকা (বৃদ্ধি ৩,২৬৬ টাকা)
২১ ক্যারেট: ২,৫৬,৪৩৩ টাকা (বৃদ্ধি ৩,০৯১ টাকা)
১৮ ক্যারেট: ২,১৯,৮০৮ টাকা (বৃদ্ধি ২,৬৮৩ টাকা)
সনাতন পদ্ধতি: ১,৭৯,৮৫৯ টাকা (বৃদ্ধি ২,১৫৮ টাকা)
রুপার নতুন দর
২২ ক্যারেট: ৬,৯৯৭ টাকা (বৃদ্ধি ১১৫ টাকা)
২১ ক্যারেট: ৬,৭০৭ টাকা (বৃদ্ধি ১৭৫ টাকা)
১৮ ক্যারেট: ৫,৭১৫ টাকা (বৃদ্ধি ১১৬ টাকা)
সনাতন পদ্ধতি: ৪,৩১৬ টাকা (বৃদ্ধি ১১৭ টাকা)
গত কয়েক সপ্তাহ ধরেই সোনা ও রুপার বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারির শুরু থেকে প্রায় নিয়মিতই দামে পরিবর্তন এসেছে—কখনো বেড়েছে, কখনো কমেছে। সর্বশেষ ঘোষণার পর বাজারে কিছুটা স্থিতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!