আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিনের অধিবেশন শুরু হয়েছে।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই কর্মশালাটি দুটি সেশনে বিভক্ত করা হয়েছে। সকালের সেশনে অংশ নিচ্ছেন ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ এবং ফরিদপুর জেলার নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রথমবার নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদীয় রীতিনীতি ও রাষ্ট্রীয় কার্যপরিচালনা সম্পর্কে ধারণা দিতে অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ এবং প্রবীণ সংসদ সদস্যরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মশালার প্রধান আলোচনার বিষয়গুলো হলো: ১.সংসদীয় কার্যক্রম ও বিল-বাজেট পেশের প্রক্রিয়া, ২.স্থায়ী কমিটির কাজ ও সংসদীয় রেওয়াজ ৩.মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা অর্জন এবং ৪.মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও সংসদীয় আচরণ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের সংসদীয় চর্চায় দক্ষ করে তুলতেই এই উদ্যোগ। বিশেষ করে যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, তারা যাতে মন্ত্রণালয়ের কাজ ও সংসদীয় বিতর্কে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটিই এই কর্মশালার মূল লক্ষ্য।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!