মার্কিন দূতাবাস, ভিসা
মার্কিন দূতাবাস।   ছবি: সংগৃহীত

বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার ক্ষেত্রে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সোমবার (৯ মার্চ) ভিসা সংক্রান্ত এক বার্তায় দূতাবাস এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়া এড়িয়ে যেতে পারে। এতে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

মার্কিন দূতাবাস জানায়, এ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে হেগ কনভেনশন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং শিশুর নিজ দেশের আইন ভঙ্গ হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এছাড়া জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।