র‌্যাব
অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসী আলমগীর গ্রেপ্তার।   ছবি: আরটিএনএন

রাজধানীর আদাবর থানাধীন শেখের টেক এবং সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করছে র‌্যাব।

এসময় পাবনা জেলার অন্যতম অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসী আলমগীরসহ ২জন'কে গ্রেফতার করেছে এলিট ফোর্স। 

মঙ্গলবার (১০মার্চ) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের (মুখপাত্র) এম জেড এম ইন্তেখাব চৌধুরী। 

র‍্যাব মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ রকিব রানা(৫৫)’কে ০৪ টি লং রাইফেল, ০৫ টি এক নলা বন্দুক, ম্যাগাজিনসহ ০২ টি ১২ বোর শর্ট গান, ০২ টি খালি ম্যাগাজিন সহ ০১ টি পিস্তলসহ সর্বমোট ১২টি আগ্নেয়াস্ত্র এবং ২৯৮ টি রাইফেল এ্যামোনেশন, ৫০০ টি শর্ট গান কার্তুজ এবং ৯৯ টি পিস্তল কার্তুজসহ মোট ৮৯৭ টি এ্যামোনেশন এবং ০১টি প্রাইভেটকার জব্দ গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত রকিব এর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন শেখের টেক এলাকা হতে মোঃ আলমগীর হোসেন শ্যুটার আলমগীর(৪৫)’কে ০১ টি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রকিব রানার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা, চেক জালিয়াতিসহ ০৩ টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র এবং হত্যা মামলাসহ ০৫ টি মামলা রয়েছে।  

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও র‌্যাব মুখপাত্র জানান।