আনিস আলমগীর, সাংবাদিক
আনিস আলমগীর।   ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের পর দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।

বুধবার (১১ মার্চ) তার জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ।

আদালতে আনিস আলমগীরের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

শুনানি শেষে তিনি বলেন, ‘দুই মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর বাধা নেই।’

এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পান এ সাংবাদিক।