ঢাকার কেরানীগঞ্জে বড় মনোহরিয়া এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে আক্রমণ করা হয়েছে। এ সময় তার দোকানের চাবি ও একটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার (১১ মার্চ) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে উপজেলার তারানগর ইউনিয়নের বুড়ির দোকানের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী ছানা (৫২) মনোহরিয়া এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী। তার পরিবার দাবি করেছে, এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে করা হামলা। তবে পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে তার উপর আক্রমণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছানা রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আটিবাজারের স্বর্ণের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে বড় মনোহরিয়া বুড়ির দোকানের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে তারা তার কাছে থাকা দোকানের চাবি ও একটি ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন বলেন, “ছিনতাইকারীরা যে ব্যাগটি নিয়ে গেছে, তাতে শুধু দোকানের চাবি ছিল, কোনো টাকা-পয়সা ছিল না। তবে আমরা ধারণা করি, মূলত স্বর্ণ ও টাকা পয়সার জন্যই হামলা করা হয়েছে। ঘটনাস্থলে গুলির খোসাও পড়ে ছিল।”
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. সাইফুল আলম জানিয়েছেন, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ছানাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, “আজও তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাঁচটি কোপ এবং দুইটি গুলির আঘাত হয়েছে। হাসপাতালে নেওয়া হচ্ছে।”
ঘটনার পর ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!