চা বিক্রেতা নানি-নাতনি’কে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চা বিক্রেতা নানি-নাতনিকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: আরটিএনএন

রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক  প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ এবং ফরহাদ আলী সজীব প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা, কসমেটিক্সসহ অন্যান্য উপহার, এবং তার নানীর জন্য শাড়ি ও ঈদের উপহার হস্তান্তর করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শিশু ও তার নানিকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ফাতেমা তার নানির চা দোকানে সহায়তা করতে গিয়ে রাস্তা পারাপারকালে আহত হয়। পরে, ওই স্থানে ডিউটিরত অবস্থায় একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসা সেবা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রীর নজরে আসে।