ঢাকায় আজ (২০ মার্চ) দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা এবং আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমে যাবে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।গতকালের সর্বচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার রাতে রাজধানী ঢাকায় কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হয়েছে, যার ফলে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ০৪ মিনিটে।
ঢাকা ও এর আশপাশসহ দেশের ১২টি জেলায় বৃহস্পতিবার সকালের মধ্যে তীব্র ঝোড়ো হাওয়া সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর এই তথ্য জানায়।
সতর্কবার্তায় জানানো হয়, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঢাকা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে এসব এলাকায় প্রবল বজ্রসহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।
আবহাওয়ার এই বৈরী পরিস্থিতির কারণে উল্লিখিত ১২টি জেলার নদীবন্দরগুলোকে ‘২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত’ দেখাতে বলা হয়েছে। নৌযান চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!