পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে এবার ছায়া ফেলতে পারে বৈরী আবহাওয়া। কালবৈশাখীর মৌসুম শুরু হওয়ায় ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে, আর ঈদের দিনই পরিস্থিতি সবচেয়ে বেশি প্রতিকূল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংস্থাটি জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের সকালেই খোলা মাঠে আয়োজিত জামাতে বৃষ্টি বিঘ্ন সৃষ্টি করতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। এর প্রভাবে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ-এর বিভিন্ন এলাকায় ঈদের নামাজের সময় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে উন্মুক্ত ঈদগাহে নামাজ আদায়ে বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, সকাল থেকে দুপুরের মধ্যে ঝড়টি রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ অতিক্রম করে ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে। দুপুরের পর এটি চট্টগ্রাম বিভাগ-এ পৌঁছাতে পারে। এমনকি বিকেলের দিকে দ্বিতীয় দফায় আবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা ঈদের দিনের আবহাওয়াকে দীর্ঘ সময় অস্থিতিশীল রাখতে পারে।
এদিকে ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) সকাল পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। দেশের বেশিরভাগ এলাকায় কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঈদের পরের দিন থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। উপকূলীয় কিছু এলাকায় ভোরের দিকে বৃষ্টিপাত থাকলেও দিনের বেলায় দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া উন্নতির দিকে যেতে পারে। সব মিলিয়ে, ঈদের আনন্দে যেন ব্যাঘাত না ঘটে—সেজন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!