যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তারেক রহমান, তারেক জিয়া, বিএনপি, প্রধানমন্ত্রী, ঈদ, ঈদের দিন, ঈদের শুভেচ্ছা,
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের শুভেচ্ছা বিনিময় করছে।   ছবি: সংগৃহীত

দুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদসহ সমাজের নানা স্তরের মানুষ অংশ নেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে তিনি যমুনায় এসে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া-এর কবর জিয়ারত করবেন। এরপর তিনি গুলশানের বাসভবনে যাবেন বলে জানা গেছে।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর এবারই প্রথম দেশে ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি পরিবারসহ দেশে ফেরেন। পরে শোকাবহ পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হয়ে ওঠেন এবং জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নেতৃত্ব দেন।

সব মিলিয়ে, যমুনায় আয়োজিত এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি ছিল উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সম্পর্ক জোরদারের এক গুরুত্বপূর্ণ আয়োজন।

আরবিএ/আরটিএনএন