হত্যাকাণ্ড, হাদি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।    ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা, তবে তাদের ফিরিয়ে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। 

শামা ওবায়েদ জানান, মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে সব মিশন। দুই হাজারের বেশি ছাত্র নিরাপদে আছে। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।

৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।