একটি ন্যায়ভিত্তিক, উন্নত, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার ‘গণহত্যা দিবস’ উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া এক বাণীতে সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চ ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় ও নৃশংসতম দিন। এদিন পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর বর্বর গণহত্যা চালায়। সেই কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।
তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। কেন সেই সময় এটি প্রতিরোধ করা যায়নি, তা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। তবে ওই রাতেই চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট “উই রিভোল্ট” ঘোষণা করে প্রতিরোধ গড়ে তোলে, যার মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার প্রকৃত মূল্য ও তাৎপর্য উপলব্ধি করতে হলে নতুন প্রজন্মকে ২৫ মার্চের গণহত্যার ইতিহাস জানতে হবে।
তিনি আরও বলেন, ‘আসুন, আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা করি।’
শেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার কাছে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!