সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামে একজন আইনজীবী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামি ছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।
অভিযোগপত্রে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।’
এর আগে ২০১৩ সালের ১৯ জুলাই হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেছিলেন। মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবারকেও নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!