মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়।
মঙ্গলবার রাত ১০টা ১৮ মিনিটে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্রস্থান ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট অন্তর্ভুক্ত।
তবে কিছু ফ্লাইট স্বাভাবিকভাবে চলেছে। মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং চারটি ফ্লাইট নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক হয়নি।
সূত্রের বরাতে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে মঙ্গলবারের পাঁচটি বাতিল ফ্লাইটসহ মোট ১৭৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!