ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।
সরকারের কিছু দিন আগে দায়িত্ব গ্রহণের পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য ক্ষেত্রে সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় নবগঠিত সরকারের জন্য পরিস্থিতি উদ্বেগজনক।
বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত নন, আন্তর্জাতিক পরিস্থিতির অভিঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। এই অনিশ্চয়তা মোকাবিলায় প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!