জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, শুধু সেনাবাহিনী নয়—দেশের প্রতিটি সেক্টরের সংস্কার এবং প্রতিটি মানুষের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে আয়োজিত দরবার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সেনাবাহিনীর পেশাদারত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়; বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের একমাত্র পবিত্র দায়িত্ব। তিনি সেনাবাহিনীর ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড-এর মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তী সময়েও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয় বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় এবং অন্তর্বর্তী সরকারের পুরো আমলে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেনাবাহিনী স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে।
সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কখনো পরাজিত করা সম্ভব নয়। দেশের প্রতি যে দেশপ্রেমের অগ্নিশিখা তিনি প্রজ্বলিত করেছিলেন, তা যেন কখনো নিভে না যায়—সেই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!