সিবগাতুল্লাহ সিবগাহ
সিবগাতুল্লাহ সিবগাহ।    ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগাহ। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সংগঠনটির সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাঁর নাম ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সংগঠন সূত্রে জানা গেছে, সিবগাতুল্লাহ সিবগাহ জুলাই বিপ্লবের পরিকল্পনা ও মাঠপর্যায়ের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন।

কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব নেওয়ার পর তিনি শিক্ষা সম্পাদক, সাহিত্য সম্পাদক এবং সর্বশেষ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকা সংগঠনের ভেতরে আলোচিত ছিল।

নেতারা বলছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশা করছেন।