বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মুস্তফিজুর রহমানকে চলতি আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর কাছে দেশটির সরকারের নতিস্বীকার হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
রবিবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মুক্তকরণ অনুষ্ঠানে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দিন নাছির বলেন, “মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা প্রমাণ করে, ভারতের সরকার কট্টর হিন্দুত্ববাদী সমর্থক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করেছে। এটি ক্রীড়াঙ্গনে রাজনীতির নগ্ন হস্তক্ষেপের একটি দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত কঠোর ও স্পষ্ট অবস্থান গ্রহণ করা এবং দেশের ক্রীড়াবিদদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।”
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে, আ (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সামনে শোকবই উন্মুক্ত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!