ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা অভিযোগ করেন, নির্বাচন বানচালের জন্য আজিজুর রহমান মুসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুন্নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সফু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব ও ঢাকা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন, ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ও ইয়াসিন আলী ।
এর আগে, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও একজন গুলিবিদ্ধ হন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!