ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলাম
ডা. শফিকুর রহমান (বামে) এবং নাহিদ ইসলাম (ডানে)।   ছবি: আরটিএনএন

বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১১ জানুয়ারি) সকালে এ বিশেষ বৈঠকে মিলিত হোন তারা। 

সূত্র জানায়, এই সাক্ষাতের সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চিত্র নিয়ে আলোচনা করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে তাদের এ সাক্ষাৎ জোটের কার্যক্রমকে গতিশীল করার ইঙ্গিত দিচ্ছে।

বৈঠকের পর নাহিদ ইসলামের ফেসবুক পেজে এডমিন পোস্টে জানানো হয়, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন।

এর আগে শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ‘১২ জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে।’

এমকে/আরটিএনএন