জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।   ছবি: সংগৃহীত

নির্বাচনের সময় প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলে ভোট চুরি করার সাহস কারও হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাবেক সেনা কর্মকর্তাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, প্রত্যেক নাগরিকের ভোটাধিকার রক্ষা করতে হবে। ভোটের পরিবেশ ঠিক রাখতে হবে। প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি ফুটেজ রাখলে ভোট চুরি করার সাহস কারও হবে না।

তিনি বলেন, এখনো ভোটের সেই পরিবেশ তৈরি হয়নি। সরকারকে সেই পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন নিয়ে সব ধরনের সংশয় দূর করতে হবে সরকারকে। আমরা সমঝোতার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না।

তিনি আরও বলেন, একটা রাষ্ট্রের রাষ্ট্রপতিরও জবাবদিহিতা থাকা উচিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তাদের জবাবদিহিতা থাকা বাধ্যতামূলক।

জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড এদেশের সাধারণ মানুষ। কোনো একক ব্যক্তি নয়।