ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুনের পর এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান পেয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে রোববার (১২ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শকের কাছে ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য একটি পত্র পাঠানো হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের জীবনে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!