চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সোমবার প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ২৬ জানুয়ারি সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যরা পরিবারের সঙ্গে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করলে সাংবাদিকরা প্রতিবাদ জানান। প্রথমে বাকবিতণ্ডা হলেও পরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এই হামলায় সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজ এবং ক্র্যাবের স্টাফ লালসহ মোট ১০ জন আহত হন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, চাঁদাবাজির উদ্দেশ্যে সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীরা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!