ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আল্লামা মামুনুল হকের রিকশা প্রতীকের সমর্থনে নারী সমর্থকদের একটি মিছিল হয়েছে। এ মিছিলে তারা মন্তব্য করেন এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মামুনুল হকের মতো সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই।
রবিবার (১ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরে রিকশা মার্কার পক্ষে নারীদের বিশাল মিছিল এ মন্তব্য করেন তারা।
এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেত্রী আনিকা তাহসিনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি লালমাটিয়া এলাকা থেকে শুরু হয়ে আল্লাহ করিম মসজিদ ও শিয়া মসজিদ মোড় প্রদক্ষিণ করে পুনরায় লালমাটিয়ায় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীদের হাতে রিকশা মার্কার প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
মিছিলে অংশগ্রহণকারী নারী সমর্থকরা জানান, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় একটি টেকসই পরিবর্তন এবং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে তারা আল্লামা মামুনুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা মনে করেন, এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মামুনুল হকের মতো সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই।
নারী ভোটারদের প্রত্যাশা, আল্লামা মামুনুল হক নির্বাচিত হলে এলাকার নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবেন। বিশেষ করে ইভটিজিং মুক্ত সমাজ গঠন, কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং নারীদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষায় তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তারা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
মামুনুল হকের প্রতি নারীদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, ঢাকা-১৩ আসনের নির্বাচনী লড়াইয়ে নারী ভোটারদের এই অভূতপূর্ব জাগরণ রিকশা মার্কার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাহসী নেতৃত্বের মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার এই অঙ্গীকার প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!