ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ নীলফামারী ও লালমনিরহাটে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার দুপুর ১২টায় তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কুড়িগ্রাম পৌছাবেন এবং সেখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি।
নীলফামারীর জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম বলেন, জনসভায় আমাদের আমির লালমনিরহাটের তিনজন ও নীলফামারী চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। তিনি প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
জনসভায় ১১ জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!