‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন কোনোকালে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না’-এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘জামায়াতে ইসলামী সবসময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনোদিন কোনো কালে জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চান মারামারি। তারা করে মুনাফেকি, বলে মিথ্যা কথা। তারা সুযোগ সন্ধানী। আমাকে যদি বাদ দিতে পারে, যেন নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগ সন্ধানী চিন্তা। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, ‘আগেই বলেছি, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং আমাদের যোগ্য নেতা তারেক রহমান যদি সরকার প্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি একটা সুযোগ পাবো। সেই সুযোগের আমি সৎ ব্যবহার করব।’
মিন্টু বলেন, ‘ফেনী-৩ আসনে আমার প্রিয় সোনাগাজী ও দাগনভূঞায় সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করবো।’
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন , সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!