জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাকের ঘটনায় সংশ্লিষ্ট একজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান জামায়াত আমির। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, তার হ্যাক হওয়া এক্স আইডির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন—এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হবে। তিনি বলেন, দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে এ ধরনের আইনি উদ্যোগ অত্যন্ত জরুরি।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, সাইবার অপরাধে জড়িতদের শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে অনেকেই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। তার মতে, এতে সমাজে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছাবে এবং অন্যরাও শিক্ষা নেবে।
স্ট্যাটাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তিনি তাদের প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আইনের যথাযথ প্রয়োগ দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ধারাবাহিক সাইবার হামলার অভিযোগ ওঠে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়। ডা. শফিকুর রহমানের সর্বশেষ বক্তব্যে সেই ঘটনার প্রাথমিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!