হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে এক নারী ধর্ষণের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সংগঠনটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, শাপলা কলিতে ভোট দেওয়াকে কেন্দ্র করে ওই নারীর ওপর ন্যাক্কারজনক এই অপরাধ সংঘটিত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ভুক্তভোগী নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার। এ অধিকার প্রয়োগের কারণে কোনো নারীকে নির্যাতনের শিকার হতে হওয়া একটি সভ্য রাষ্ট্রে অকল্পনীয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে নারীর সম্ভ্রমহানি শুধু ব্যক্তিগত অপরাধ নয়, এটি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
সংগঠনটি তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো—ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা, জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং ভুক্তভোগীর চিকিৎসা, নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করা।
একই সঙ্গে দেশের সচেতন নাগরিক, মানবাধিকার ও নারী অধিকার সংগঠন এবং সব রাজনৈতিক দলের প্রতি এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!