কমিটি
সভাপতি মো. জসিম উদ্দিন এবং মো. রমজান আলীক সাধারণ সম্পাদক।   ছবি: সংগৃহীত

দলীয় কার্যক্রমকে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে আরও গতিশীল ও সুসংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জসিম উদ্দিনকে সভাপতি এবং মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ১৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. নূরে সিদ্দিকী সুমন, সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান ও খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান বিন সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শান্ত ও জহিরুল ইসলাম রিপন স্থান পেয়েছেন। 

এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. রাসেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, সাইদুর রহমান বাবু ও মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক বাদল কারার, দফতর সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় দফতরে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।