বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার সাথে এ সাক্ষাৎ হয়েছে।
সাক্ষাৎসমূহ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
যেসব দেশের মান্যবর প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন, তাঁদের মধ্যে ছিলেন, মি. শেরিং টোবগের (ভুটানের প্রধানমন্ত্রী), সীমা মালহোত্রা (যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী),বিক্রম মিশ্রি (ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব),এ. বেরিস একিনচির (তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী)
আহসান ইকবাল চৌধুরী (পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী), লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা (নেপালের পররাষ্ট্রমন্ত্রী), বাংলাদেশ সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় সম্মানিত আমীরে জামায়াত ও সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম; সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন; এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!